বিনোদন

প্রিয়া প্রকাশের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

রূপসী বাংলা ডেস্ক:সোশ্যাল মিডিয়া সেনসেশন প্রিয়া প্রকাশ বেরিয়ারের আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে প্রিয়াকে এক বন্ধুর সঙ্গে ফিস স্পা করতে দেখা যাচ্ছে। তাঁর ওই বন্ধু মাছ ভরা পাত্রে পা ডুবিয়ে বসে রয়েছেন। প্রিয়ার ওই বন্ধু সম্ভবত প্রথববার ফিস স্পা করছেন। ওই পাত্রে পা রাখতেই তাঁর সুড়সুড়ি লাগছে। আর তা দেখে হেসে গড়িয়ে পড়ছেন প্রিয়া।

উল্লেখ্য, একটি ভিডিওর সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকা হয়ে ওঠেন প্রিয়া। ইন্সটাগ্রামে প্রতিটি প্রোমোশনাল পোস্টের জন্য ৮ লক্ষ টাকা নেন। এর কারণ, তাঁর একটি পোস্টের জন্য অনুরাগীরা সাগ্রহে অপেক্ষায় করেন। মালায়লাম সিনেমা ওরু আদার লাভ-এর একটি গানে চোখের ইশারায় প্রেম নিবেদন করে অনুরাগীদের মুগ্ধ করেছিলেন। ১৮ বছরের প্রিয়ার ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ৫ মিলিয়ন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension