
আন্তর্জাতিকপ্রধান খবর
করোনাভাইরাসে হাঙ্গেরিতে ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু
হাঙ্গেরিতে ব্রিটিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার স্টিভেন ডিকের মৃত্যু হয় বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তার অন্য কোনও স্বাস্থ্য জটিলতা ছিল কি না, তা জানা যায় নি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, স্টিভেন ডিকের মৃত্যুর খবরে তিনি দারুণ মর্মাহত।
স্কটিশ কূটনীতিক ডিক বুদাপেস্ট মিশনে আসার আগে কাবুল ও রিয়াদেও দায়িত্ব পালন করেন।
ডেইলি মেইল জানিয়েছে, রিয়াদে যাওয়ার আগে তিনি প্রায় এক বছরের চেষ্টায় আরবি ভাষাও শিখেছিলেন।♦



