
কবিতা
মহামারী
মুবিন খান
একটি বিড়াল এখন অনেকগুলো বিড়াল হয়ে যাচ্ছে।
রঙটা জানি না। আমি কি বর্ণান্ধ তবে?
নাকি বর্ণান্ধ হয়ে যাচ্ছি? হয়ে গেছি?
একটি ইঁদুর অনেকগুলো ইঁদুর হয়ে গেলে
আমরা বিড়াল আনতে পারতাম
কিন্তু পথ যে আমাদের হারিয়ে ফেলেছে
আমরা এখন বিড়ালের বিস্তারমুক্ত হতে চেয়ে
ইঁদুর তো আনতে পারি না; কি আনব তবে?



