বিনোদন

করোনাভাইরাসে ব্রিটিশ প্রযোজক ও নারী অভিনয় শিল্পী হিলারি হিথ মারা গেছেন

করোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন ৭৪ বছর বয়সি ব্রিটিশ প্রযোজক ও নারী অভিনয় শিল্পী হিলারি হিথ। 

যুক্তরাষ্ট্রের শিকাগোর বিনোদন সংবাদমাধ্যম এভি ক্লাব হিলারি হিথের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে।

জনপ্রিয় নারী অভিনয় শিল্পী হিলারি হিথ ছিলেন ষাট ও সত্তর দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তিনি সফল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি সারা বিশ্বের বিভিন্ন ক্লিনিকে তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে সেবা দিয়েছেন। 

উইচ ফাইন্ডার (১৯৬৮) চলচ্চিত্রে হিলারি হিথ। -ছবি: এভি ক্লাব

হিলারি হিথের জন্ম ইংল্যান্ডের লিভারপুলে। হলিউডে অভিষেক হয় ১৯৬৮ সালে। মাইকেল রিভসের ‘উইচফাইন্ডার জেনারেল’ ভৌতিক চলচ্চিত্র প্রথম অভিনয় করেন তিনি। এরপর রাতারাতি সাফল্যের শীর্ষে পৌঁছে যান হিলারি।

হিলারি হিথ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন।

তার প্রযোজিত ছবি মধ্যে ‘অ্যান অওফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। দুটি ছবিই ব্যবসা সফল ছিল।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension