আন্তর্জাতিক

পাকিস্তানে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৮ হাজার ১১৪ জনে। মারা গেছে ৪১৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৭১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ হাজার ৯৮২ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষায় এ ফল মিলেছে।

বৃহস্পতিবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ সব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, দেশটির পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পাঞ্জাবে ৬ হাজার ৬১ জন, সিন্ধুতে ৫ হাজার ৬৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া খাইবরে-পাখতুনওয়াতে ২ হাজার ৩১৩ জন, বেলুচিস্তানে ৯৭৮ জন, বালতিস্তানে ৩৩৩ জন, ইসলামাবাদে ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এ পর্যন্ত ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনার বিস্তার ঠেকাতে দেশটির সবকটি প্রদেশ ও অঞ্চলে লকডাউন চলছে। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় গত সপ্তাহে লকডাউনের মেয়াদ আগামী ৯ মে পর্যন্ত দীর্ঘায়িত করা হয়েছে।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension