প্রধান খবরবাংলাদেশ

জাতিসংঘ সদর দপ্তরে পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস ।

রূপসী বাংলা ডেস্ক:স্থানীয় সময় ৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া ৯ পর্বে অনুষ্ঠান শেষ হয় দুপুর ১টায় । জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন এবং ডিপার্টমেন্ট অব ইকোনোমিক এবং সোশ্যাল অ্যাফয়ারস এর আয়োজনে অটিজম সচেতনতা দিবসের মডারেট হিসাবে সদর দপ্তরে হাজির ছিলেন জাতিসংঘের প্রধান এনজিও রিলেশন কর্মকর্তা জেফরী ব্রেজ ।সাথে ছিলেন অটিজম এবং রেইস কমিটির চেয়ার সহ উইমেন নেটওয়ার্কের মরেনিকা গিয়া ওনাইয়ু ও অটিজম কন্সালটেন্ট এবং কলেজ কোচ এ্যামি গ্র্যাভিনো ।বাংলাদেশের সায়মা ওয়াজেদ হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত হিসাবে দিবসের উপর বক্তব্য রাখেন । তিনি বলেন আমাদের সুযোগ রয়েছে অটিজম সমস্যা সমাধানে কাজ করার ।সুযোগ পেলেই বিভিন্ন অটিস্টিক,ডিজবেল শিশুদের কথা তিনি শুনেন। সায়মা ওয়াজেদ হোসেন আরও বলেন প্রতিদিনই আমি নতুন কিছু শিখছি । অটিজম সমস্যা সমাধানে অবশ্যই আমাদের সফল হতেই হবে ।
বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জাতিসংঘের বিাভন্ন দেশের স্থায়ী মিশন যোগ দেয় ।


যার মধ্যে রয়েছে আর্জেন্টিনা,বাংলাদেশ, বুলগেরিয়া,কুয়েত,কাতার,ভারত, ডেনমার্ক,ইসরাইল,ইটালী,কাজাখস্তান এবং পোল্যান্ড ।
দিবসটিতে অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক ব্যাক্তিবর্গও উপস্থিতি ছিলেন যার মধ্যে যুক্তরাস্ট্র আওয়ামীলীগ সভাপতি ড.সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেস্টা ড. মাসুদুল হাসান প্রমুখ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension