আন্তর্জাতিকবিনোদন

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগানের সঙ্গে নেটফ্লিক্সের চুক্তি

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগানের সঙ্গে চুক্তি হলো নেটফ্লিক্সের। মার্কিন স্ট্রিমিং সেবাটিতে সিনেমা, ডকুমেন্টারি ও সিরিয়াল প্রযোজনা করবেন তারা।

চলতি বছরে ব্রিটিশ রাজপরিবার থেকে স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া এ দম্পতি ছেলে আর্চিকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে থাকেন।

হ্যারিও মেগান তাদের নিয়ে সংবাদ প্রকাশে ব্রিটিশ সংবাদমাধ্যমের ওপর খুব বিরক্ত। এবার তারা চুক্তি করলেন নেটফ্লিক্সের সঙ্গে।

স্ট্রিমিং সেবাটির সঙ্গে চুক্তি নিয়ে এ ব্রিটিশ রাজপরিবার দম্পতি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন বিষয় বাছাই করা যা শুধু মানুষকে তথ্যই দেবে না, সেই সঙ্গে আশাও দেবে। আমরা সদ্য বাবা-মা হয়েছি। তাই পরিবারকে উদ্বুদ্ধ ও আশান্বিত করা কতটা জরুরী তা জানি।

তাদের প্রথম প্রকল্প হলো প্রকৃতি নিয়ে একটা ডকুমেন্টারি সিরিজ এবং একটা অ্যানিমেশন সিরিজ, যা মেয়েদের উদ্বুদ্ধ করবে বলে তারা আশা করছেন।

নেটফ্লিক্সের সঙ্গে তাদের কত ডলারের চুক্তি হয়েছে তা জানা যায় নি। তবে মেগান পেশাদার অভিনেত্রী। আগে তিনি মার্কিন টিভি সিরিয়াল স্যুটস-এ অভিনয় করেছেন।

কিন্তু বিনোদন জগতের অনুষ্ঠান প্রযোজনা করার কোনও অভিজ্ঞতা তার বা প্রিন্স হ্যারির নেই। যদিও তারা নিজেরা ক্যামেরার সামনে আসবেন না। প্রযোজকের ভূমিকায় থাকবেন এ দম্পতি।

গত মার্চে যুক্তরাজ্য ছেড়েছেন এই বহু আলোচিত দম্পতি। যুক্তরাজ্যের প্রেস নাম দিয়েছিল, ‘মেগসিট’। প্রথমে তারা কানাডা যান, তারপর লস অ্যাঞ্জেলেস।

রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই হ্যারি-মেগান জানিয়ে দিয়েছিলেন, তারা আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে চান। তারা যুক্তরাজ্যের মানুষের করের পয়সা নেবেন না। তাই রয়্যাল ডিউটির অর্থও তারা নেন না।

এরপর তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনের পথ অনুসরণ করেছেন। ওবামা, ক্লিনটনের বক্তৃতার অনুষ্ঠান যারা আয়োজন করে, সেই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন হ্যারি ও মেগান। জুন মাসে এই চুক্তি হয়।

নেটফ্লিক্স দেখেন বিশ্বের ১৯ কোটি মানুষ। এ মুহূর্তে বিনোদনের জন্য বিশ্বের অন্যতম বড় প্ল্যাটফর্ম এটি। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, এই রাজকীয় দম্পতির বিশ্বাসযোগ্যতা আছে, তারা নেতৃত্ব দিতে পারেন। তারা বিশ্বজুড়ে মানুষকে আশা দিতে পারবেন বলে মনে করছেন।❐

ডয়চে ভেলে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension