আন্তর্জাতিক

সু চির ৩ প্রার্থীকে অপহরণ

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে দেশটির নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগের (এনএলডি) তিন প্রার্থীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের দায় স্বীকার করে নিয়েছে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দিলে তারা ওই তিন প্রার্থীকে ছেড়ে দেবে বলে জানিয়েছেন বিদ্রোহীরা।

নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এনএলডি দলের মিন অং, নি নি মে মিন্ট ও চিত চিত চা তাদের প্রচারণা চালাতে গলে অপহরণের শিকার হন। অঞ্চলটিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করতে থাকা আরাকান আর্মি সোমবার বিবৃতিতে জানিয়েছে, প্রার্থীদের বিষয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত তদন্ত চলবে।

একই সঙ্গে বলা হয়েছে, আটক শিক্ষার্থীদের মুক্তি দিলে তিন প্রার্থীদের বিষয়ে তারাও বিবেচনা করবে।

এলডির সমর্থকেরা জানিয়েছেন, গত সপ্তাহে আরকান আর্মির সদস্যরা তাদের মারধর করে ওই তিন প্রার্থীকে তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, রাখাইন রাজ্যে গত বছর থেকে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। লড়াই চলছে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে। আরাকান যোদ্ধারা জাতিগতভাবে রাখাইন এবং প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। এই সংঘাতে চলতি বছরের শুরুর দিক থেকে প্রায় ২০ হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। সম্প্রতি করোনার মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়। ১ জুলাই দেশটির নির্বাচন কমিশন জানায়, আগামী ৮ নভেম্বর নির্বাচন হতে যাচ্ছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension