
যুক্তরাজ্য ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে
প্রথম দেশ হিসেবে নাগরিকদের ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য।
বুধবার (০২ ডিসেম্বর) অনুমোদন দিয়ে মেডিসিনস এবং হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) সরকারকে ফাইজারের টিকা ব্যবহারের সুপারিশ করেছে। ।
ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কাজ করবে এই ভ্যাকসিনটি। এটা এখন ব্যবহারের জন্য নিরাপদ। আগামী কয়েকদিনের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষজনের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হবে।
যুক্তরাজ্য ইতিমধ্যে ৪ কোটি টিকার ওর্ডার পেয়েছে। দুই ডোজ হিসেবে ২ কোটি মানুষকে এই টিকা দেওয়া যাবে। তবে দ্রুতই ১ কোটি টিকার ডোজ দেওয়া সম্ভব হবে।
এই ভ্যাকসিন অনুমোদনের পরও বিশেষজ্ঞরা বলছেন, টিকার প্রয়োগ শুরু হলেও সাবইকে সতর্ক অবস্থায় থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনার সংক্রমণ হলে বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আইসোলেশনে থাকতে হবে।
উল্লেখ্য, বিশ্বের ৬টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজারের টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়। মাত্র ১০ মাসে এই টিকার আবিষ্কারের প্রক্রিয়া শেষ করে অনুমোদন পেলো ফাইজার।
বিবিসি



