বিনোদন

ছ মাসের জেল হল এই বলিউড অভিনেতার

রূপসী বাংলা ডেস্ক:অভিনেতা রাজপাল যাদব এবং তাঁর স্ত্রী বিরুদ্ধে চেক বাউন্স হওয়ার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল দিল্লির এক আদালতে। আজ আদালতের নির্দেশে যাদব দম্পতির ছ মাসের জেল হেফাজত হল।প্রসঙ্গত, পরিচালনায় হাত পাকানোর জন্যে ২০১০ সালে দিল্লির এক ব্যবসায়ীর থেকে পাঁচ কোটি টাকা ধার নেন রাজপাল। কিন্তু সেই টাকা শোধ দিতে পারেননি অভিনেতা। তাঁরা যে চেক দেন, সেটা বাউন্স করে। গত শুক্রবারই আদালত রাজপাল, তাঁর স্ত্রী রাধা এবং একটি সংস্থাকে এই মামলায় দোষীসাব্যস্ত করে। এরপর রাজপালের আইনজীবী আদালতের কাছে অনুরোধ করেন, অভিনেতা এবং তাঁর স্ত্রীর যেন কোনওভাবেই জেল হেফাজত না হয়। কারণ, তিনি জানিয়েছিলেন, ধীরে ধীরে এই ঋণ শোধ করে দেবেন অভিনেতা। যদিও সেই আর্জিতে কর্ণপাত করেনি আদালত।এদিকে এই মামলাতে ভুয়ো হলফনামা দাখিলের জন্যে ২০১৩ সালের ডিসেম্বরের ৩ তারিখ থেকে ৬ তারিখ জেল হয় রাজপালের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension