অর্থনীতি ও বাণিজ্য

চরম দারিদ্র সীমার মধ্যে রয়েছে প্রায় ১০ শতাংশ মানুষ : অর্থমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:গবেষণা ও উন্নয়নের জন্য এবার রাজস্বের শতকরা এক শতাংশ খরচের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া, সরকারি তহবিল বেসরকারি কোন ব্যাংকে রাখা হলে সুদের হার ৭ থেকে ৯ শতাংশের বেশি হবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার ( ৩০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি (ডিসিসিআই) এর প্রেসিডন্ট আবুল কাশেম খানের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ডিসিসিআই থেকে আসছে বাজেটের উপর ৪২টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটের আকার হবে চার লাখ ৬০ হাজার কোটি টাকা। এটা এই সরকারের শেষ বাজেট। এবারের বাজেটে গুরুত্ব পাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ খাতে। আর বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি ও ট্রান্সপোর্ট খাতে। এক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের মধ্যে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করা সম্ভব হবে। এছাড়া, সামাজিক নিরাপত্তার বিষয়টিতেও আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।

অর্থমন্ত্রী বলেন, সরকারি ব্যংকগুলোতে অনেক সমস্যা রয়েছে। দুর্নীতি সরকারের ও সরকারের বাইরে আছে। তা এখনই যাবে না। কারণ দুর্নীতি করা অভ্যাসে পরিণত হয়েছে। তবে আগামীতে দুর্নীতি অনেক কমে আসবে। তিনি বলেন, যারা ট্যাক্স দিচ্ছেন তাদের সবার জন্য ট্যাক্স কার্ড দেয়া হবে। পাশাপাশি আমরা ক্যাটাগরিও করে দেব। এটা হলে সুবিধা হবে।

তিনি জানান, বর্তমান সরকার দারিদ্র দূরীকরণে সাফল্য দেখিয়েছে এবং দেশে বর্তমানে দারিদ্র পীড়িত মানুষ প্রায় ২ দশমিক ৪ শতাংশ এবং চরম দারিদ্র সীমার মধ্যে রয়েছে প্রায় ১০ শতাংশ মানুষ। অর্থমন্ত্রী আরো বলেন, দেশে দারিদ্র পীড়িত মানুষের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে সরকার সামাজিক নিরপত্তা বেষ্টনী সম্প্রসারণে অধিকতর মনোযোগ দিচ্ছে।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর বেশকিছু সমস্যা রয়েছে, তবে রাষ্ট্রায়ত্ব ব্যাংক গুলোতে প্রান্তিক জনগনের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে থাকে। তিনি আরোও বলেন, বাংলাদেশে কর্পোরেট করের হার খুবই বেশি এবং এটাকে ক্রমান্বয়ে কমিয়ে আনার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। মন্ত্রী জানান, বাংলাদেশের রপ্তানির হার বৃদ্ধিতে তৈরি পোষাক খাতের অবদান আরও বেশ কিছু বছর বজায় থাকবে এবং বাইরের দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে দূর্নীতি কমেছে এবং আশা করা যাচ্ছে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে দূনীতি উল্লেখযোগ্য হারে কমে আসবে। তিনি জানান, সঞ্চয়পত্রের সুদের কমানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

ডিসিসিআই সভাপতি বলের, দেশের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বাড়ানো। পাশাপাশি গ্যাসের জন্য নতুন নতুন স্থানে অনুসন্ধান কাজ করা। এলএনজি আমদানির মাধ্যমে আপাতত সংকট মোকাবেলার চেষ্টা করা হলেও দীর্ঘ মেয়াদে সংকট মোকাবেলা করতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করার উপর জোর দিতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension