আঞ্চলিকপ্রবাসবাংলাদেশ

গাইবান্ধায় এবারে শাহ ফাউন্ডেশনের বুদ্ধি প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ

যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শাহ ফাউন্ডেশন এবারে গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করেছে।

নিউ ইয়র্ক থেকে শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ্‌ জে. চৌধুরী জানিয়েছেন, আর্ত-মানবতার সেবা করতে প্রতিষ্ঠা করা শাহ্‌ ফাউন্ডেশন। এবং প্রতিষ্ঠানটি মানুষের সেবার ব্রত নিয়েই এগিয়ে চলেছে। সে এরই ধারাবাহিকতেই তারা গাইবান্ধা অঞ্চলে অনাথ শিশুদের শীতবস্ত্র বিতরণ করে আসছিলেন। এবারে ১ ফেব্রুয়ারি গাইবান্ধায় শিশুদের শীতবস্ত্র বিতরণের দ্বিতীয় দিনে স্থানীয় বুদ্ধি প্রতিবন্ধীদের শীতের পোশাক প্রদান করা হলো।

এর আগে সংগঠনটি গেল ২৮ জানুয়ারি বৃহস্পতিবার একশ’ অনাথ মেয়ে শিশুকে উষ্ণ সোয়েটার উপহার হিসেবে প্রদান করেছিল।

এবারের আয়োজনের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ্‌ জে. চৌধুরী। তিনি শীতবস্ত্র বিতরণের কাজে যারা সহযোগিতা করছেন, তাদের অভিনন্দন জানান এবং বুদ্ধি প্রতিবন্ধীদের শুভ কামনা করে সব সময় তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন।

এবারের আয়োজনে শাহ্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিথি হিসেবে ‍উপস্থিত থেকে শিশুদের হাতে শীত পোশাক তুলে দেন উদীচীর সংগঠনক গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক, পরিবেশ আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ও রাজনীতিবিদ ওয়াজিউর রহমান র‌্যাফেল, স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্তী, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক, ডিবিসির জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ।

পুরো আয়োজনটিতে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখা।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানো । দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তবান সকলের দায়িত্ব দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শাহ ফাউন্ডেশন এই অনাথ শিশুদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সেই নৈতিক দায়িত্ব পালন করে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে এল। বক্তারা এ মহৎ কাজে এগিয়ে আসার জন্য শাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

প্রতিষ্ঠাতা শাহ্‌ জে. চৌধুরী রূপসী বাংলাকে জানান, এবারের শীতেই তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে আদিবাসী ও দলিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension