নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে জনপ্রিয় সামার স্পটে ভ্যাকসিনেশন কেন্দ্র চালু

জাহান আরা দোলন: নিউ ইয়র্কে মেমোরিয়াল ডে উইকেন্ড থেকে সমুদ্র সৈকত এবং জনপ্রিয় সামার স্পটে ভ্যাকসিনেশন কেন্দ্র চালু করা হয়েছে।

যে কোন উপায়ে আরও বেশি লোককে টিকা দেওয়ার পদ্ধতি হিসাবে, নিউইয়র্ক মেমোরিয়াল ডে’র ছুটির দিন থেকে সমুদ্র সৈকত, এবং জনপ্রিয় সামার স্পট গুলোতে মোবাইল ভ্যাকসিনেশন সাইট চালু করার ঘোষণা করেছে।

মেয়র বিল ডি ব্লেসিও মঙ্গলবার তার প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা গ্রীষ্মের আনন্দ এবং সৈকত পুনরায় খোলার সঙ্গে ভ্যাকসিনেশন প্রচেষ্টাকে যুক্ত করতে চাই। এই উইকেন্ড থেকে মোবাইল ভ্যাকসিনেশন বাসগুলি সৈকতে এবং শহরের মানুষের জমায়েত হওয়ার অন্যান্য মূল স্পটগুলিতে থাকবে।’

মোবাইল ভ্যাকসিনেশন সাইটগুলির মধ্যে রয়েছে:
কিন আইল্যান্ড
ব্রাইটন বিচ
রকওয়েজ
অর্চার্ড বিচ
ব্রুকলিন ব্রিজ পার্ক
সেন্ট্রাল পার্ক
ফ্লাশিং মিডোস করোনা পার্ক
প্রসপেক্ট পার্ক
গভর্নর আইল্যান্ড

আশি লক্ষ ভ্যাকসিনেশন মাত্রায় পৌঁছাতে খুব একটা বাকি নেই ঘোষণার একইদিনে এটা বলা হয়েছিল। মেয়রের মতে, শহরের একচল্লিশ লক্ষ বাসিন্দার ভ্যাকসিনেশন সম্পন্ন করা হয়েছে।

লোকেদের ভ্যাকসিনেশন প্রণোদনা হিসেবে, মেয়র আরও একটি বিশেষ ঘোষণা করেন যে, যারা মঙ্গলবারে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ভ্যাকসিন নেবেন তারা বুধবারে নিক্সের খেলার টিকিট জয়ের সুযোগ পাবেন। যারা বৃহস্পতিবার টিকা নেবেন তারা পরবর্তী সিজনের একটি খেলার টিকিট জয়ের সুযোগ পাবেন। ভাগ্যবান বিজয়ীদের নিক্সের পণ্যদ্রব্যও উপহার দেওয়া হবে।

সোমবার বিগ অ্যাপল বাসিন্দাদের বেশি সংখ্যক ভ্যাকসিনেশনের জন্য মেয়র সাপ্তাহিক উপহারের প্রনোদনার ঘোষণা করেন। আঠারো উর্ধ্ব যে কেউ রাষ্ট্র পরিচালিত সাইট থেকে প্রথম ডোজ ভ্যাকসিনেশনের পরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতা জুলাইয়ের প্রথম দিকে শুরু হবে এবং পুরষ্কারগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন হোটেল প্যাকেজ, কনসার্টের টিকিট, ব্রডওয়ে শো ইত্যাদি।

অধিকন্তু, আরও বেশি ভ্যাকসিনেশনের জন্য সোমবার ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আদালতের বাইরে ব্রনক্সের লু গেরিগ প্লাজায়, স্টেটন আইল্যান্ড কোর্টহাউস প্লাজায় এবং কুইন্স বরো হলে পপআপ ভ্যাকসিন সাইটগুলো স্থাপন করা হবে।❐

এবিসি নিউজ অবলম্বনে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension