প্রবাস

নিউ ইয়র্ক জাপার ফিলিস্তিনে হামলা ও রোজিনার মামলা প্রত্যাহারের দাবি

ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলা বন্ধ ও সাংবাদিক রোজিনা ইসলাম মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভা করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা।

গত ২৩ সন্ধ্যায় নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের ঢাকা গার্ডেনে রেস্টুরেন্টে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ফিলিস্তানের ওপর ইসরাইলের পৈশাসিক হামলা বন্ধ এবং দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা আয়োজন করে।

বক্তারা বলেন, ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে নিরীহ নারী ও শিশুদের উচ্ছেদ ও নির্বিচারে হত্যা করছে। অথচ প্রায় ৯২ বছর আগে তারা উদ্বাস্তু হিসেবে ফিলিস্তিনের নিজস্ব মাতৃূভূমিতে আশ্রয় নিয়েছিল। তারাই আজ মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তান দখল করার উদ্দেশ্যে নির্বিচারে বোমা হামলা করে যাচ্ছে। বক্তারা এই হামলা বন্ধের দাবি জানান।

বক্তারা আরো বলেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে তাহার কাজে বাধা দিয়ে সরকারে দূর্নীতিবাজ আমলা সাংবাদিক সমাজ ধ্বংস করতে এই মামলা দেয়া হয়েছে বলে সভায় দাবি করা হয়। বক্তারা বলেন, সরকারের দুর্নীতিবাজ আমলা ৬ ঘন্টা সচিবালয়ে আটক করে শারিরীকভাবে নির্যাতন করে। নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এই সরকার ছাত্রলীগ, যুবলীগ সকল নেতা আজ দুর্নীতির রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে।

হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় বক্তব্য রাখেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুব সম্পাদক শফিউল আলম, দপ্তর আকতার কবির, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, মহিলা পার্টির সাধারণ শাহানাজ বেগম, মীর জাকির।

সভায় দ্রুত মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension