ভারত

‘প্লিজ দয়া করে লকডাউন বা কারফিউ বলবেন না’

করোনাভাইরাস মোকাবিলায় বর্তমানে যে বাধানিষেধ রয়েছে, তা আরও বাড়ানোর কথা ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন আপাতত জুনের ১৫ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হল। প্লিজ দয়া করে লকডাউন বা কারফিউ বলবেন না। লকডাউন আলাদা আইন। মহামারি পরিস্থিতিতে বাধানিষেধ জারি করছি। কোভিড কিছুটা হলেও কমেছে। মানুষ সহযোগিতা করছে। তাই আমরা আর একটু সময় নিচ্ছি। এর জন্য ক্ষমা চেয়ে নেব। তবে অর্থনীতি সচল রাখতে নির্দিষ্ট সীমার মধ্যে সব চালু আছে। অনলাইন পরিষেবাও সচল।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগের বিধিনিষেধই বজায় থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বের হবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান নিয়ম মেনেই খুলবে। জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। টিকা নেওয়া থাকলে কাজ করতে পারবেন নির্মাণ শ্রমিকরা।

প্রসঙ্গত, করোনাভাইরাস ঠেকাতে গত ১৫ মে বিধিনিষেধ জারি করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ওই সময় জানানো হয়েছিল, ৩০ মে পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন। বাস, মেট্রো ও ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension