
নিউ ইয়র্কে লায়ন্স ক্লাবের ২০২১-২২সালের নতুন কমিটি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২১-২২ সালের নতুন কমিটি নির্বাচিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৬ মে (বুধবার) ২০২১ জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২১ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ২০২১-২২ সালের নতুন কমিটি নির্বাচিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সভাপতি নির্বাচিত হন বর্তমান সেক্রেটারি লায়ন আহসান হাবিব ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন বর্তমান ট্রেজারার লায়ন মো. সাইফুল ইসলাম ও ট্রেজারার নির্বাচিত হন লায়ন মো. মশিউর রহমান মুজুমদার। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. মতিউর রহমান।
নির্বাচন কমিশনার ছিলেন সাবেক সভাপতি লায়ন মো. সায়ীদ ,সাবেক সভাপতি লায়ন অ্যাডভোকেট মো. নাসিরউদ্দিন, সাবেক সভাপতি লায়ন শাহ নেওয়াজ ও ক্লাব মেম্বার কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট এট লার্জ লায়ন মঈন চৌধূরী।
ক্লাবের সভাপতি লায়ন আসেফ বারী সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন আহসান হাবিব। এ সাধারণ সভায় ক্লাবের ৬০ জন সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।❐



