আন্তর্জাতিক

ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘের প্রস্তাব লজ্জাজনক: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা হামলার হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠনের লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার পরিষদ যে প্রস্তাব পাস করেছে তা ‘লজ্জাজনক’।

তিনি গাজায় ইসরাইলি আগ্রাসনকে বৈধ ও আইনসম্মত বলেও দাবি করেছেন। খবর ওইয়ন নিউজের।

নেতানিয়াহু শুক্রবার টুইটার বার্তায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাবকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করেন।

এতে তিনি বলেন, এই প্রস্তাব ইসরাইলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে উদ্বুদ্ধ করবে।

নেতানিয়াহু একটি টুইটে লিখেছেন, আজকের লজ্জাজনক সিদ্ধান্ত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইসরাইলবিরোধী চিন্তাধারার আরেকটি উদাহরণ।

এর আগে বৃহস্পতিবার রাতে গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ। ওই পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ২৪ ভোট এবং বিপক্ষে ৯ ভোট পড়ে আর ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। প্রস্তাবটি পাস হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরাইলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension