প্রবাস

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বনভোজন

নিউ ইয়র্কের আঞ্চলিক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বনভোজন আয়োজিত হলো।

বনভোজনে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও সিলেট জেলার প্রবাসীরাসহ প্রায় সকল সংগঠনের মানুষ এ বনভোজনে অংশ নিয়েছেন।

গেল ২৭ জুন নিউ ইয়র্কের এস্টোরিয়া পার্কে এ বনভোজনে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। বনভোজনের প্রস্তুতিতে বারো শ’ মানুষের আয়োজন থাকলেও তাতে সংকুলান হয় নি। পরবর্তীতে অতিরিক্ত দুশ’ মানুষের আয়োজনের ব্যবস্থা করতে হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজনে ছোট শিশু-কিশোদের জন্যে খেলাধুলার ব্যবস্থার পাশাপাশি পরিণত নারীপুরুষদের জন্যেও খেলাধুলার ব্যবস্থা রাখা হয়।

সকালে বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের কর্মকর্তারা। বিকেলে পুরস্কার বিতরণীর পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।



পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এছাড়াও র্যা ফেল ড্র-এর আয়োজন করা হয়। র্যা ফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন খেলায় বিজয়ীদেরকেও পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, রাজ নগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং দ্য অপটিমিস্টের প্রতিষ্ঠাতা রফিক উদ্দিন চৌধুরী রানা, ব্যবসায়ী শাহাব উদ্দিন, শাহাব উদ্দিন, আমেরিকা বাংলাদেশি ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আব্দুস শহীদ, জ্যাকসন হাইটস বাংলাদেশি মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, শিল্পপতি জহিরুল ইসলাম, যশোর সমিতির সভাপতি মনিরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বিয়ানী বাজার সমিতির সাবেক সভাপতি বদরুল হোসেন খান, জ্যাকসন হাইটস থেকে কাউন্সিল ওম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ফাতেমা, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মানুম, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী, মৌলভীবাজার সমিতির উপদেষ্টা মজির উদ্দিন আহমদ চৌধুরী, ওসমানী নগর সমিতির সভাপতি বশির উদ্দিন, ডিস্ট্রিক্ট-২৪ থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাবুলউদ্দিন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান সৈয়দ শওকতআলী, ট্রাস্টি বোর্ডের সদস্য আবু সুফিয়ান, মামুনুর রশীদ শিপু, মোহাম্মদ নাসিরউদ্দিন, সংগঠনের উপদেষ্টা তুতিউর রহমান, শাহ আব্দুর রকিব প্রমুখ।

বনভোজন আয়োজনের দায়িত্ব পালন করেন সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বনভোজন কমিটির আহবায়ক সৈয়দ জুবায়ের আলী, সদস্য সচিব মোহাম্মদ আম্বিয়া মিয়া, যুগ্ম আহবায়ক আবুল খায়ের মনজু, সৈয়দ সাদিক আহমদ, যুগ্ম সদস্য সচিব শাহ জাবের আহমেদ, মোহাম্মদ রমজান আলী, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাসুক মিয়া, সহ সভাপতি আব্দুস সাঈদ হামজা, যুগ্ম সম্পাদক জুবায়ের খান জুয়েল, কোষাধ্যক্ষ ব্যবসায়ী মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ সুজন, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আহমদ জুয়েদ, মহিলা সম্পাদিকা রুবয়া বখত, প্রচার সম্পাদক সৈয়দ গৌছুল হোসেন, বনভোজন কমিটির সদস্য- এনায়েত হোসেন জালাল, মাইনুর রহমান সুয়েব, শাহ মাহবুবুর রহমান, মিজানুর রহমান মিজান, মুজিবুর রহমান রেনু, খলিলুর রহমান, ফজলু মিয়া, আলম উদ্দিন, আজম চৌধুরী সায়ের, মোছাদ্দেক খান, আব্দুল মুক্তাদির, সামসুল ইসলাম, বকুল পাল, আব্দুল গফুর, শেবুল দাশ শিবু প্রমুখ। অভ্যর্থনা কমিটিতে ছিলেন শাহ রকিব আলী, নজরুল হক, এম রহমান ফরিদ, নাসির উদ্দিন, ফকরুল ইসলাম, মইনুদ্দিন আহমেদ, মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, শাহান খান, আবু বকর চৌধুরী, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ বদিউজ্জামান, জাবেদ খসরু, মজির উদ্দিন চৌধুরী, হাজী মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আবুল কালাম মতিন, সুফিয়ান আহমেদ চৌধুরী, নূরে আলম জিকো, আব্দুল জাব্বার, সিরাজুল ইসলাম বেগ, মোহাম্মদ শামীম চৌধুরী, হেলাল খান, আশরাফ ইকবাল, মিয়া মোহাম্মদ আফজাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি হাসান মালিক, সুনামগঞ্জ সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, মঞ্জুর চৌধুরী জগলু, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, জাবেদ উদ্দিন, ব্যবসায়ী মিজানুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনে সহ সভাপতি শফিক তালুকদার, শাহফরিদ, জুনেদ চৌধুরী, আনসারআলী, তুহীন চৌধুরী প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension