
বিনোদন
এবার সাকলায়েন-পরীমণির ভিডিও ভাইরাল (ভিডিও)
এক মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নীল বেলুনে সাজানো একটি কক্ষে সাকলাইয়েন ও পরীমণি হাতে হাত ধরে কেক কাটছেন। এর আগে পরীমণি সাকলাইয়েনকে উদ্দেশ করে হ্যাপি বার্থ ডে টু ইউ বলেন। একপর্যায়ে তিনি পুলিশ কর্মকর্তাকে কেক খাইয়ে দেন। সাকলায়েনও পরীমণিকে কেক খাইয়ে দেন।
কালো শার্ট পরা সাকলায়েন ও শাড়ি পরিহিত পরীমণিকে পুরো সময়টাতেই বেশ হাসোজ্বল দেখাচ্ছিল। ভিডিওতে পরীমণিকে কেকের একটি টুকরো মুখে নিয়ে তা সাকলায়েনকে খাইয়ে দিতে দেখা যায়। ভিডিওটির শেষ দিকে পরীমণিকে নাচতেও দেখা গেছে।
গোলাম সাকলায়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার ছিলেন। ৪ আগস্ট র্যাবের হাতে পরীমণি গ্রেপ্তার হওয়ার পর ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তার একটি ভিডিও বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়।



