প্রবাস

আটলান্টিক সিটিতে প্রবাসীদের ৯/১১ নিহতদের স্মরণ

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: বিশ বছর আগে ঘটে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনটিতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সমগ্র যুক্তরাষ্ট্রের মতো নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতেও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১১ সেপ্টেম্বর,শনিবার প্রবাসীদের উদ্যোগে আটলান্টিক সিটির জ্যাকসন এভিনিউ ও এস নিউটন প্লেসের উন্মুক্ত প্রান্তরে ৯/১১ স্মরণে নির্মিত ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত স্মরণ সভায় আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, কমিউনিটি এ্যাকটিভিষট বিনোদ ভেলোর,রকি,মনোজিৎ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

৯/১১ হামলায় ব্যবহৃত ছিনতাইকৃত ইউনাইটেড এয়ারলাইনসের নিহত পাইলট স্থানীয় বাসিন্দা ভিক্টর সারাচিনি এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিরাপত্তা পরিচালক জন ও’নেইলকে বিশেষভাবে স্মরণ করা হয়।

এছাড়া সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন ও ৯/১১ স্মরণে নির্মিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

স্মরণ সভায় বক্তারা সারা পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান এবং সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সরব থাকার আহবান জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension