বিনোদন

পরীমণির রিমান্ড নিয়ে দুই বিচারককে ফের ব্যাখ্যা দিতে হবে

চিত্রনায়িকা পরিমণির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর বিষয়ে ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আবার ব্যাখ্যা দিতে হবে। এ বিষয়ে ২৪ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এ নায়িকাকে তিন দফায় সাত দিন রিমান্ডে নেওয়া হয়।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই বিচারকের প্রতি এ আদেশ দেন। সেই সঙ্গে পরবর্তী আদেশের জন্য ২৪ অক্টোবর তারিখ রেখেছেন আদালত।

দুই বিচারক হলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তাফাকে ধার্য তারিখের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হেয়েছে।

এর আগে আলোচিত চিত্রনায়িকার দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরে দুই বিচারকের ব্যাখ্যা ১৫ সেপ্টেম্বর হাইকোর্টে উপস্থাপন করা হয়। কিন্তু সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট। সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট ২৯ সেপ্টেম্বর পরবর্তী আদেশের জন্য তারিখ রাখেন।

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে ‘বিপুল পরিমাণ মাদকদ্রব্য’সহ পরীমণিকে আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় তাকে তিন দফায় যথাক্রমে চার দিন, দুই দিন ও একদিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মাঝে একাধিকার জামিন আবেদন নামঞ্জুর হয়।

পরে মামলায় জামিন আবেদনের শুনানির দিন দেরিতে নির্ধারণ করা নিয়ে জজ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন পরীমণি। হাইকোর্ট রুল দেন। পরে জজ আদালত পরীমণির জামিন আবেদনের ওপর শুনানির তারিখ এগিয়ে আনেন। গত ৩১ আগস্ট তাকে জামিন দেন। পরদিন পরীমণি কারামুক্তি পান।

হাইকোর্টে পরীমণির আবেদনের শুনানিতে তাকে দফায় দফায় রিমান্ড নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। ২ সেপ্টেম্বর হাইকোর্ট দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরের ব্যাপারে দুই বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension