যুক্তরাষ্ট্র

বর্ণবাদী মন্তব্য করায় ট্রাম্পের তীব্র নিন্দা হাইতির

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী আখ্যায়িত করে তার বিতর্কিত মন্তব্যের জন্য তীব্র নিন্দা জানিয়েছে হাইতি।

সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, হাইতি নামে ওই দ্বীপ দেশটি থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে এইডসের জীবাণু ছড়াচ্ছে। খবর আরব নিউজের।

মার্কিন বেসরকারি টিভি চ্যানেল ফক্সটিভিকে গত বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হাইতির হাজার হাজার মানুষ মরণব্যাধি এইডসে আক্রান্ত। এই দ্বীপ দেশটি থেকে এই জীবাণু নিয়ে অনেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এবং এতে মার্কিনিরা সংক্রমিত হচ্ছেন।

তিনি আরও বলেন, বিচার-বিশ্লেষণ ছাড়াই আমরা যাকে তাকে আমাদের দেশে ঢুকতে দিচ্ছি। এতে আমরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছি।

ট্রাম্পের এ ধরনের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত হাইতির দূতাবাস। হাইতির রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের ওই বক্তব্য ভিত্তিহীন ও বর্ণবাদী। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, বিশ্বব্যংকের তথ্যমতে— হাইতির ১৫ থেকে ৪৯ বছর বয়সি নাগরিকদের ১.৯ শতাংশ এইডসে আক্রান্ত। গত মাসে তিন হাজারেরও বেশি হাইতির অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension