
পটুয়াখালীতে কোস্ট গার্ডদের ব্যবহারিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
পটুয়াখালী প্রতিনিধি:ইউএনওডিসি কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডে ভিবিএসএস কোর্সের ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরন করা হয়েছে।
আজ (২ ডিসেম্বর) ইউএনওডিসির তত্ত্বাবধানে পটুয়াখালীতে প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ডের ট্রেনিং ঘাটি বিসিজি বেইজ অগ্রযাত্রার ‘মেরি টাইম সেফটি এন্ড মেরি টাইম সিকিউরিটি’ স্কুলে অনুষ্ঠিত হলো ভিবিএসএস ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণে রাশিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফরিকার ৩ জন প্রশিক্ষক দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কোস্ট গার্ডের ৪ কর্মকর্তা ও ১২ জন নাবিকদের সমন্বয় কোর্স সমাপনীর ব্যবহারিক প্রশিক্ষণ পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বাংলাদেশ কোস্ট গার্ডয়ের মহাপরিচালক অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কমোডর এনামুল হক সিপিএসসি, বিএনসহ কোস্ট গার্ড কর্মকর্তারা। প্রশিক্ষণের মাধ্যমে কোস্ট গার্ড সদস্যরা উপকূলীয় অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা এবং মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।



