আঞ্চলিক

যুগিখালী ইউনিয়নে প্রধানমন্ত্রীর শীতকালীন উপহার

প্রধানমন্ত্রীর শীতকালীন উপহার হিসাবে অসহায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে শিতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০জন অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ উদ্বোধন করেন যুগিখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান রবিউল হাসান।

এসময় উপস্থিত ছিলেন-ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মনজুআরা বেগম, মনোয়ারা খাতুন, মন্জুয়ারা খাতুন, ইউপি সদস্য শামসুদ্দিন মল্লিক, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, ডাবলু রহমান, বাবলু আকতার, বজলুর রহমান, মফিজুল ইসলাম, শাহাজান সরদার,কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী ও দৈনিক কালের চিত্র পত্রিকার সাংবাদিক সরদার জিল্লুর রহমান প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension