প্রবাসবাংলাদেশ

ফোর্বসের থার্টি আন্ডার থার্টিতে বাংলাদেশের বাশিমা

যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের থার্টি আন্ডার থার্টিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাশিমা ইসলাম। বুধবার (১ ডিসেম্বর) ওই সাময়িকী এ তালিকা প্রকাশ করেছে।

উদ্ভাবনী ধারণা ও উদ্যোগের মধ্য দিয়ে ৩০ এর কমবয়সী যেসব তরুণ এশিয়ার দেশগুলোতে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন, তাদের নিয়ে ২০১১ সাল থেকে এ তালিকা প্রকাশ করছে ফোর্বস। প্রতি বছর ২০টি ক্যাটাগরিতে ৩০ জন করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করছে সাময়িকীটি।

২০টি ক্যাটাগরির একটি বিজ্ঞান। সেখানে যে ৩০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে স্থান পেয়েছেন বাশিমা ইসলাম। তিনি বোস্টনের ওয়েস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিতে যাচ্ছেন। কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগে যোগ দেবেন তিনি।

বাশিমার ছোট একটি প্রোফাইল প্রকাশ করেছে ফোর্বস। এতে লেখা হয়েছে, তিনি ব্যাটারি ছাড়া ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইস তৈরিতে কাজ করছেন।

বাশিমা ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। দেশে বাশিমা পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে। এর আগে তিনি পড়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension