বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বক্তব্য নির্বাচনে প্রভাব ফেলবে না: কাদের

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ র‌্যাবের সাত জন উর্ধ্বতন কর্মকর্তাকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাঁটি করতে চায় না আওয়ামী লীগ।

সোমবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনে প্রভাব ফেলার তো কোন কারণই নাই। আমাদের নির্বাচন আমরা করব। যুক্তরাষ্ট্রের পরামর্শে নির্বাচন করবো নাকি?

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞায় কোনো ষড়যন্ত্র দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য এসেছে সেটা আমাদের দেশের জঙ্গিবাদ, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসী এদেরকে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে আমি পার্টির পক্ষ থেকে গতকাল জবাব দিয়েছি, সেটাই আমাদের বক্তব্য। এ নিয়ে আর ঘাঁটাঘাঁটি করতে চাই না।

সভায় এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension