প্রবাস

জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার বিজয় দিবস পালন

নিউ ইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখা মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী যথাযত মর্যাদার সাথে পালন করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ১৫ই ডিসেম্বর বিজয় দিবস ৫০ বৎসর বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এস্টোরিয়ার বৈশাখী-রেষ্টুরেন্ট মিলায়তনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা যথাযথ সম্মানের সাথে পালন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুর রহমান। সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশেষ অতিথি জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার। বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, জাপার যুগ্ন সাধারন সম্পাদক মো. লুৎফুর রহমান, জাপার যুব সম্পাদক শফি আলম, জাপার সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মুসলিম, নিউ ইর্য়ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, নিউ ইর্য়ক সিটি কমিটির হেলাল উদ্দিন, জাতীয় যুব সংহতির নেতা মোহাম্মদ নাজিম।

জাতীয় সংগীতের পর একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন, আজ মুক্তিযুদ্ধের ৫০তম বছর বা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রতিটি গ্রামে মুক্তিযোদ্ধারা অসহায় অবস্থায় আছে। যারা মুক্তিযোদ্ধা বর্তমান সরকারে সমপৃক্ত তাহারা শুধু সুখে শান্তিতে দেশে বসবাস করছেন। আমরা টেলিভিশনে বা পত্রিকায় মাধ্যমে জানিতে পাড়ি অবহেলিত মুক্তিযোদ্ধাদের কথা। জাতীয় পাটির্র প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ সরকারের সময় জাতির শ্রেষ্ট সন্তান উপাদি দিয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension