
ক্রিসমাস উৎসবে রঙিন আটলান্টিক সিটি
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ক্রিসমাস উৎসবের আনন্দ আয়োজনে শরীক হয়েছে।
ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোগুলো ক্রিসমাস উপলক্ষে নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজনে করে। প্রবাসী বাংলদেশিদের অনেকে এসব আনন্দ আয়োজনে পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করে।
ক্রিসমাস উপলক্ষে অনেক প্রবাসী ক্রিসমাস পার্টিরও আয়োজন করেন। ক্রিসমাস পার্টিতে প্রবাসীরা নেচে গেয়ে আনন্দ উচ্ছাস প্রকাশ করেন। এছাড়া প্রবাসীদের অনেকেই পরিবার পরিজন নিয়ে ক্রিসমাসের বাহারি আলোকসজ্জা উপভোগ করে। অনেক প্রবাসী নিজেদের বাড়িঘরেও বাহারি আলোকসজ্জায় সজ্জিত করে। এছাড়া নিজেদের কর্মস্থলে ক্রিসমাসের এর সাজসজ্জা সহ উপহার বিনিময় করে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের গৃহকোণে ক্রিসমাস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল ক্রিসমাস বৃক্ষসজ্জা, বন্ধু-বান্ধব নিয়ে আড্ডাবাজি, হৈ হুল্লোড়, স্যান্টাক্লজসহ বিভিন্ন বাহারি সাজে নিজেকে সাজানো আর হরেক পদের খাবারের আয়োজন। এই ব্যাপারে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যণীয়।



