যুক্তরাষ্ট্র

জাহাজ ছিনতাইয়ের ঘটনায় হুতিদের নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

ইয়েমেনের উপকূল থেকে হুতি বিদ্রোহীদের জাহাজ ছিনতাইয়ের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ ব্যাপারে নিন্দা জানায়। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, গত রোববার রাতে আমিরাতের পতাকাবাহী ওই জাহাজটি ইয়েমেনের হুদায়দাহ উপকূল থেকে ছিনতাই করে নিয়ে যান হুতিরা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইজ বলেছেন, হুতিদের এ তৎপরতায় লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল অত্যন্ত হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি এ অঞ্চলের নিরাপত্তাও হুমকির মধ্যে আছে বলে দাবি করেন মার্কিন এ কর্মকর্তা।

নেড প্রাইজ বলেন, যখন এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইয়েমেনে বিবদমান সব পক্ষের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে, তখন এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এর আগে সোমবার এক বিবৃতিতে সৌদি আরবের সামরিক জোট জানায়, গত রোববার রাতে চিকিৎসাসামগ্রী বহণকারী ওই জাহাজটি হুতি বিদ্রোহীরা ছিনতাই করে নিয়ে গেছেন।

ইয়েমেনের সকত্রা দ্বীপে অবস্থিত সৌদি জোটের ফিল্ড হাসপাতালে ওষুধবোঝাই ওই জাহাজটি যাচ্ছিল।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি সামরিক জোট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension