যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আটকা পড়েছে ৯ হাজার মার্কিন নাগরিক

তালেবানের ক্ষমতা দখলের মুহূর্তে আফগানিস্তানে ১৫ থেকে ১৬ হাজার মার্কিন নাগরিক অবস্থান করছিল। গত বছরের ১৭ আগস্ট থেকে ৩০ আগস্ট বিশৃঙ্খলার মধ্যে ৬ হাজার নাগরিককে সরিয়ে নেওয়া হয়। দেশটিতে এখনো ৯ হাজার মার্কিন নাগরিক আটকা পড়েছেন।

যুক্তরাষ্ট্রের সিনেট সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।

এই রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন, আফগানিস্তানে মাত্র ১০০ জন মতো নাগরিক অবশিষ্ট আছে। তবে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সংখ্যা হবে ৯ হাজারের মতো।

রিপোর্টে আরও বলা হয়েছে,পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতা জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, ক্ষুদ্র সংখ্যক নাগরিক দেশে ফিরতে চাচ্ছেন এগুলো সম্পর্কে তারা অবহিত আছেন।

সিনেট বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির র‌্যাঙ্কিং সদস্য সিনেটর রিস্ক বলেছেন, তালেবানের দ্রুত দেশের ক্ষমতা দখলের সক্ষমতা আছে, অসংখ্যবার এমন সতর্কতা সত্ত্বেও বাইডেন প্রশাসন দেশটিতে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ আফগান এবং অংশীজনদের যথাযথভাবে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে।

খবরে বলা হয়েছে, এমন সময় এই রিপোর্ট আসলো যখন মার্কিন নাগরিকদের সঙ্গে কাজ করা হাজার হাজার আফগান দেশটিতে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, কাবুল থেকে তাদের সরিয়ে নেওয়ার আর কোনো পরিকল্পনা নেই। এতে এসব মানুষজন দুঃসহ জীবন যাপন করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension