প্রবাস

নিউ ইয়র্কে এলজিআরডি মন্ত্রীকে সংবর্ধনা

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপিকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কের বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ।

গত ২১ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উডসাইডস্থ গুলশান ট্যারেসে এই সার্বজনীন সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের সদস্য ছাড়া ও প্রবাসের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম ভূঁইয়া। বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক সভাপতি আব্দুল জলিল তিতুমির। মো. লোকমান হোসেন রাজুসহ আরো কয়েকজন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান মজুমদার। তিনি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে লাকসামকে জেলা করার জোরালো দাবি জানান। এছাড়া লাকসামে একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করার বাস্তব দাবিও তুলে ধরেন।

প্রধান অতিথি মন্ত্রী মো. তাজুল ইসলাম আয়োজক কমিটিসহ প্রবাসী লাকসামবাসীর প্রশংসা করে বলেন, আমি অভিভুত ও কৃতজ্ঞ এই সল্প সময়ে এত অনুষ্ঠানের আয়োজন করার জন্য। লাকসামবাসীর এ ধরণের মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আমি জানি আপনারা এলাকার উন্নয়নে প্রবাস থেকে সবসময় সহযোগিতার হাত প্রসারিত করেন, এতে এলাকাসহ দেশ ও জাতি উপকৃত হচ্ছে। লাকসামবাসীর উন্নয়নে আপনারা যেভাবে চিন্তা করেন তা আমাকে আগামীতে লাকসামের উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে। মন্ত্রী বলেন,লাকসামে অবকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই মুহুর্তে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ করা সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

লাকসামকে জেলা করার দাবির পক্ষে একাত্ততা প্রকাশ করে মন্ত্রী বলেন, আমি ১৯৯৬ সালে জাতীয় সংসদে লাকসামকে জেলা ঘোষনার দাবি করলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সময়ের মহকুমাগুলোকেই শুধুমাত্র জেলা করবেন বলে জানান। তবে ভবিষ্যতে সুযোগ হলে লাকসামকে জেলা ঘোষনার প্রস্তাব আবারো তুলবেন বলে আশ^স্ত করেন।

মঞ্চে আরো উপস্থিত ছিলেন পেনসেলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মো. লোকমান হোসেন রাজু, লাকসাম ফাউন্ডেশনের সাবেক সভাপতি আবুল কালাম ভূঁইয়া, সাবেক সভাপতি আব্দুল জলিল তিতুমির, উপদেষ্টা মো. আখতারুজ্জামান, এবিএম হুমায়ন কবির, খোরশেদ আলম, প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, ওমর ফারুক রিপন, বর্তমান সাধারণ সম্পাদক ইউছুফ মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কুলসুম আক্তার সুমী, ডেলসি জান্নাত, কমিউনিটি এক্টিভিস্ট আলী আক্কাস প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension