আন্তর্জাতিক

কখন বাইডেন-পুতিন আলোচনা হতে পারে জানালেন ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলেও বাইডেন-পুতিনের মধ্যে আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি।

তবে এই দুই নেতার মধ্যে বৈঠক হবে, যখন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলছে সেই আলোচনা শেষ হবে এবং তাদের মধ্যে হওয়া চুক্তিগুলো চূড়ান্ত রূপ দিতে বা চুক্তি সম্পাদন করতে।

বুধবার সাংবাদিককের সঙ্গে কথা বলার সময় এমনটি জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাইডেন-পুতিন আলোচনার আয়োজন করতে কোনো বাধা নেই, যখন বোঝা যাবে শুধুমাত্র কথা বলার জন্য আলোচনা হবে না। আলোচনা হতে হবে চুক্তি সম্পাদন করতে, যেগুলো নিয়ে এখন দুই দেশের প্রতিনিধিরা কাজ করছেন।
এর আগে বুধবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভও জানিয়েছিলেন, রাশিয়া বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলেও পুতিন বাইডেনের সঙ্গে কথা বলতে পারবেন। এ নিয়ে কোনো বাধা নেই।

দিমিত্রি পেসকোভকে পুতিন ও বাইডেনের মধ্যে যোগাযোগ করার বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয়।

জবাবে মুখপাত্র দিমিত্রি পেসকোভা বলেন, যদি প্রয়োজন হয় পুতিন ও বাইডেনের মধ্যে যোগাযোগ হতে পারে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে যোগাযোগের পথ বন্ধ হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা, সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension