
কবিতা
তোমরা, যারা নিন্দুকেরা
হাত সে তো হাত ধরে,
পাপ পুণ্যের হিসাব ধরে না।
তোমরা যারা হিংসুকেরা নিয়ম বানাও
তোমরা যারা নিন্দুকেরা পাপ রটাও
তোমরা যারা সংযমীরা পূণ্য জমাও
তারাও জানো
খুব করেই, জানো-
মন বোঝে না অফিস পাড়া
মন জানে না আমলাতন্ত্র
নিয়ম কানুন অন্তরণের।
হাত বোঝে না হাতের কি দোষ
আরেক হাত মিলতে চাইলে,
তার কি দায় নিয়ন্ত্রণের?
তোমরা কেবল হিংসুকেরা
বেড়ার ফাঁকে আড়ি পাতো।
সংযম হয়ে বেড়ি পরাও
নিয়ম হয়ে চোখ রাঙাও।
তোমরা সব হিংসুকেরা,
এত্ত জ্বলো!
এত্ত জ্বালাও!



