বাংলাদেশ

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে আজ সোমবার ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআর জানায়, সফরকালে আগামী ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত নিয়ার ইস্ট সাউথ এশিয়া (এনইএসএ) সেন্টারের একজন গ্র্যাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে প্রতিষ্ঠানটির হল অব ফেম-এ অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।

এ ছাড়া আগামী ২৫ ও ২৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সদর দপ্তরে ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার ও পুলিশ অ্যাডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি (ইউএনডিএসএস), ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ইউএনডিওএস) এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের (ইউএনডিপিপিএ) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী ২৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension