বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রূপসী বাংলা ডেস্ক:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।

নিহত শামীম হোসেন নেকমরদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।

ওসি আব্দুল মান্নান জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার নেকমরদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শামীমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টাগুলি চালায়। উভয়পক্ষের গুলিবর্ষণের ফলে ঘটনাস্থলেই নিহত হন শামীম হোসেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। শামীমের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension