
আন্তর্জাতিক
বিশ্বের প্রথম ইপিআর প্রকল্প চীনে
রূপসী বাংলা ডেস্ক:বিশ্বের প্রথম ইপিআর পরমাণু প্রকল্পের কাজ শুরু হয়েছে চীনে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের তাইশানে বুধবার ইপিআরের প্রথম রিঅ্যাক্টরে আনুষ্ঠানিকভাবে জ্বালানি ভরার কাজ শুরু হয়।
দীর্ঘ নয় বছর বন্ধ থাকার পর নতুন এ প্রকল্প শুরু হল। এ প্রকল্পের প্রতিষ্ঠাতা কোম্পানি চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার জানিয়েছে, দীর্ঘদিনের এ প্রকল্প অবশেষে সম্পূর্ণ হতে যাচ্ছে। ইপিআর মানে ইউরোপিয়ান প্রেসারাইজড রিঅ্যাক্টর।
এটা তৃতীয় প্রজন্মের পরমাণু বিদ্যুৎ প্রকল্প। ফ্রান্সের ফারমাটোম ও ইলেকট্রিসাইট ডা ফ্রান্স ও জার্মানির সিমেন্স কোম্পানি যৌথভাবে এ প্রযুক্তির উদ্ভাবন করে।
ইউরোপীয় প্রযুক্তি হলেও প্রথমবারের মতো চীনেই স্থাপিত হল। এর আগে ফিনল্যান্ড ও ফ্রান্সে স্থাপন করার চেষ্টা করা হলেও প্রকল্প থেকে পিছু হটে দেশ দুটির কর্তৃপক্ষ।



