আন্তর্জাতিক

জার্মানিতে প্রথমে বাবাকে গুলি করে হত্যা

জার্মানিতে প্রথমে বাবাকে গুলি করে হত্যা। তারপর গাড়ি করে পালাতে গিয়ে চারজন সাইকেল আরোহীকে ধাক্কা। মৃত এক।এরপর গাড়ি ফেলে দিয়ে সোজা ওই ব্যক্তি রাইনের জলে ঝাঁপ দেয়। পুলিশ হেলিকপ্টার ও নৌকা নিয়ে খোঁজ শুরু করে। অবশেষে পুলিশ তাকে ধরতে পেরেছে বলে জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার ভোর ছয়টার সময় রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের এলের্সস্ট্যাডে ওই ব্যক্তি তার বাবাকে গুলি করে মারে। তারপর সে গাড়ি নিয়ে বেরোয়। পুলিশ আসার আগে সে ঘটনাস্থল থেকে পালাতে চেয়েছিল। তাই সে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে। তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি চারজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে। তার মধ্যে তিনজন আহত হয়ে হাসপাতালে। ৭১ বছরের এক বৃদ্ধা মারা গেছেন। ওই ব্যক্তির গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তারপর সে গাড়ি ফেলে রেখে দৌড়ে পালায় এবং রাইনের জলে ঝাঁপ দেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension