
আন্তর্জাতিক
মসজিদুল হারামের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা (ভিভিও)
রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত মসজিদুল হারামের ছাদ থেকে লাফ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, নিহত ওই ব্যক্তি একজন বিদেশি। তিনি মসজিদের ছাদ থেকে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই নিহত হন । তার লাশ হাসপাতালে নেওয়া হয়েছে।
পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়। মসজিদের ওপর প্রান্ত থেকে ধারণ করা ওই ভিডিওটি।
https://youtu.be/QbQMFnk5hOg



