বাংলাদেশ

‘আওয়ামী লীগ থেকে তাজ পরিবারকে সরাতে চায় কুচক্রী মহল’

রূপসী বাংলা ডেস্ক:একটি কুচক্রী মহল আওয়ামী লীগের রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন তাজউদ্দিন পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ।

রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি এমন অভিযোগ করেন।

সোহেল তাজ লিখেছেন, দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীন পরিবার ও বঙ্গবন্ধুর পরিবার মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তরে।

তিনি আরও লিখেছেন, আমার প্রিয় কাপাসিয়াবাসীদের কাছে অনুরোধ আপনারা কাপাসিয়াতে কোনো অপরাজনীতি হতে দিবেন না।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension