
শেখ হাসিনার কারামুক্তি গণতন্ত্রের মুক্তি: যুবলীগ চেয়ারম্যান
রূপসী বাংলা ডেস্ক:যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘আজ ১১ জুন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিবস। ২০০৮ সালের এই দিনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্ত হন, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতির স্বপ্নের রূপকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। ১১ জুন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কেবল একজন ব্যক্তির মুক্তি ছিল না, ছিল গণতন্ত্রের মুক্তি। এই মুক্তির মাধ্যমে সত্যের জয় প্রতিষ্ঠিত হয়। এই মুক্তি অপশাসন থেকে দেশকে উত্তরণের পথ করে দেয়। এই মুক্তি জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন। এই মুক্তির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠার পথে বাংলাদেশ পা বাড়ায়।’
সোমবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ২০০৭ এর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল, গণতন্ত্রকে বন্দি করার জন্য। মানুষের অধিকার হরণের জন্য। আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার জন্য। কিন্তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়, রাজনৈতিক প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেমের জন্য তিনি তার বিরুদ্ধে সব অপপ্রচার ও কুৎসাকে অতিক্রম করেন।’
ওমর ফারুক বলেন, ‘তাই আজকের দিনটি কেবল শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, এই দিনটি ‘জনগণের ক্ষমতায়নে’র মুক্তির দিবস।’
এসময় আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, যুগ্ম-সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তর সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, জাকিয়া সুলতানা শেফালী, নির্বাহী সদস্য রওশন জামির রানা, এনআই আহমেদ সৈকত, মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খান নিয়ন প্রমুখ।



