আন্তর্জাতিকপ্রধান খবর

যেভাবে এক টেবিলে ট্রাম্প-কিম

রূপসী বাংলা ডেস্ক:অনেক জল্পনা-কল্পনা আর নাটকীয়তার পর অবশেষ বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কোরীয় নেতা কিম জং উন। বৈঠকটি নির্ধারিত হওয়ার পরেও দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে তা প্রায় ভেস্তে যেতে বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গাপুরে বৈঠকে বসেছেন বিশ্বের আলোচিত এই দুই নেতা।

মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় নয়টায় স্যান্টোসা দ্বীপের হোটেল দ্য ক্যাপেলোতে এই দুই নেতার বহু আকাঙ্ক্ষিত বৈঠকটি শুরু হয়।

যেভাবে এক টেবিলে

গত মার্চে শীতকালীন অলিম্পিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিনিধি পাঠায় উত্তর কোরিয়া। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উত্তর কোরিয়ায় কিমের পর সর্বোচ্চ ক্ষমতাধর হিসেবে খ্যাত তার বোন মিসেস কিম ইয়ো জং। তারপরই দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উত্তর কোরিয়া সফর করে।

দক্ষিণ কোরিয়ার এই প্রতিনিধি দলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে বৈঠকের আহ্বান জানান উত্তর কোরিয় নেতা কিম জং উন। কিমের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তারপরই এই বৈঠকের মধ্যস্ততাকারী হিসেবে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে দক্ষিণ কোরিয়া। তারই অংশ হিসেবে গত ২৭ এপ্রিল এবং ২৬ মে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকা পানমুনজমে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইনের সঙ্গে বৈঠকে বসেন কিম। সেখানেই উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা বন্ধ করবে এবং পরীক্ষাকেন্দ্র ধ্বংস করবে বলে ঘোষণা দেন কোরীয় নেতা কিম।

এর কিছুদিন পর উত্তর কোরিয়া বিদেশি সাংবাদিকদের সামনে দেশটির প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ধ্বংস করে।

প্রথম দিকে সংশয় থাকলেও সবকিছু ঠিক থাকায় বিশ্ব যখন আলোচিত এই দুই নেতার বৈঠক নিয়ে আশার আলো দেখতে পায় ঠিক তখনই বৈঠক বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার একদিন পরই আবার বৈঠক হবে বলে জানান তিনি। তারপরই দুই দেশের কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করে এবং শেষ পর্যন্ত একই টেবিলে বসেছেন বিশ্বের আলোচিত এই দুই নেতা।

চলতি বছরের শুরু থেকে আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে জোর দিয়েছে উত্তর কোরিয়া। এরই মধ্যে দুইবার চীন সফর করেছেন কিম। এছাড়া সম্প্রতি উত্তর কোরিয়া সফর করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এসব কিছু বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক ব্যর্থ হলেও আর একঘরে হয়ে থাকতে হবে না উত্তর কোরিয়াকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension