আন্তর্জাতিক

যেসব শর্তে দীর্ঘমেয়াদি ভিসা দেবে থাইল্যান্ড

বিদেশি নাগরিকদের জন্য এবার দীর্ঘমেয়াদি ভিসা চালু করেছে থাইল্যান্ড। এ সুবিধার আওতায় ১০ বছর মেয়াদি ভিসা অনুমোদন করা হবে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়।

১০ বছর মেয়াদি ভিসাপ্রাপ্ত বিদেশিরা দেশটিতে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন হবেন না। একই সঙ্গে তারা বেশ কিছু অগ্রাধিকারমূলক সেবাও পেয়ে থাকবেন।

দীর্ঘমেয়াদি এ ভিসা পেতে হলে আবেদনকারীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো:
১. যেসব ব্যক্তির গত দুই বছরে ব্যক্তিগত আয়ের সীমা অন্তত ৮০ হাজার ডলার এবং থাইল্যান্ডে ৫ লাখ ডলারের বিনিয়োগ আছে তারা এ দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করতে পারবেন।

২. যেসব উচ্চপদস্থ কর্মকর্তা অবসরে গেছেন এবং তাদের ব্যক্তিগত আয়ের সীমা অন্তত ৮০ হাজার ডলার তারাও এ দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করতে পারবেন।

৩. যেসব ব্যক্তির পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আছে এবং বৈধভাবে নিবন্ধিত এমন কোম্পানিতে কাজ করছেন যেটির দেড় লাখ ডলার সমপরিমাণ আয়ের হিসাব রয়েছে তারা এ দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করতে পারবেন।

৪. পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতার পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে যথেষ্ট দক্ষ যেসব বিদেশি ব্যক্তি বাৎসরিক ৮০ হাজার ডলার আয় করে থাকেন তারা এ দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করতে পারবেন।

দীর্ঘমেয়াদি ভিসার এ সুযোগ আরও আকর্ষণীয় করে তুলতে ভিসা ফির পরিমাণও অর্ধেকে নামিয়ে এনেছে থাইল্যান্ড। বর্তমানে ১০ বছর মেয়াদি এ ভিসার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার বাথ। দেশটিতে আরও বেশি পরিমাণ বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে থাই সরকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension