বাংলাদেশ

মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে: এরশাদ

রূপসী বাংলা ডেস্ক:সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে চুনোপুটি মাদক ব্যবসায়ীরা ধরা পড়লেও গডফাদাররা এখনও ধরাছোঁয়ার বাইরে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বলেছেন, যতদিন পর্যন্ত মাদক নির্মূল করা যাবে না ততদিন অভিযান অব্যাহত রাখতে হবে।

শুক্রবার দুপুর ১২টায় রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাদক নিমুর্লে ক্রসফায়ারকে সমর্থন করেন জানিয়ে এরশাদ বলেন, ‘মাদকের সর্বনাশা ছোবল দমন করতে গিয়ে কিছু লোক যদি মারা যায় তা গ্রহণ করা উচিত। যদিও আমি বিনা বিচারে মৃত্যু সমর্থন করি না। তারপরেও যারা মাদক ব্যবসা করে যুবসমাজকে ধংস করছে তাদের মৃত্যুতে আমাদের কোনও শোক নেই।’

৬ বছর কারান্তরীণ থাকার সময় চিকিৎসা পাননি দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘কারাগারে থাকার সময় ডাক্তার তো দুরের কথা ডাক্তারের চেহারাও দেখি নাই। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন সঙ্গে কাজের মেয়ে পেয়েছেন। খলেদা জিয়া তো চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই। কিন্তু মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসেবে খালেদা সিএমএইচে চিকিৎসা নিতে পারেন মন্তব্য করে এরশাদ বলেন, ‘আমি নিজেও সেখানে চিকিৎসা নিয়ে থাকি। আর উনি (খালেদা) গো ধরে বসে আছেন তার ইচ্ছে অনুযায়ী চিকিৎসা নেবেন। এটা তো হতে পারে না।’

গাজিপুর, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, ‘তিনটি সিটি করপোরেশনেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হবে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ট ভাবে সম্পন্ন হবে।’

এর আগে এরশাদ ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে সরাসরি রংপুর সার্কিট হাউজে আসলে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আখতার, রংপুর মহানগরের সাধারন সম্পাদক এস এম ইয়াসির, জেলা সাধারন সম্পাদক ফকরুজ্জামান জাহাঙ্গীরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension