যুক্তরাষ্ট্র

রেস্টুরেন্ট থেকে বের করে দেয়া হল ট্রাম্পের প্রেস সচিবকে!

রূপসী বাংলা ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেন, শুধুমাত্র এই ‘অপরাধেই’ হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্সকে একটি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে বলা হল। শুক্রবার সারা ভার্জিনিয়ার একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। সেখানেই রেস্টুরেন্টের মালিক তাঁকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। কোনোরকম বাক-বিতণ্ডায় না গিয়ে ভদ্রভাবেই রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে যান সারাহ।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, রেস্টুরেন্টটিতে বেশ কয়েক জন রপান্তরকামী ও সমকামী কর্মী ছিলেন। মূলত তাদের আপত্তির কারণেই সারাকে বেরিয়ে যেতে বলা হয়। টুইট করে পুরো বিষয়টি নিজেই জানিয়েছেন সারা। জানিয়েছেন, লেক্সিংটনের রেড হেন রেস্টুরেন্টে ঘটনাটি ঘটেছে।

ঘটনার মূল অবশ্য অনেকটাই গভীরে। গত বছর জুলাই মাসে একটি টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন সেনাবাহিনীতে আর রূপান্তরকামীদের কোনো প্রয়োজন নেই। রূপান্তরকামীদের সেনাবাহিনীতে রাখলে তাঁদের জন্য চিকিৎসা বাবদ যে বিপুল খরচ হয়, তা অর্থহীন। তাই সেনাবাহিনীর কোনো দপ্তর বা কোনো স্তরেই আর রূপান্তরকামীদের রাখা হবে না। সেই ট্রাম্প প্রশাসনেরই অংশ সারা। তাই রেস্টুরেন্টের কর্মীরা সারার উপস্থিতি পছন্দ করেননি।

সারা টুইটে বলেন, তার সঙ্গে বিরোধিতা রয়েছে এমন তো অনেকেই রয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি তাদের অশ্রদ্ধা করবেন। সারার এই টুইটবার্তার পর এক ঘণ্টার মধ্যে ২২ হাজার ‘রিপ্লাই’ পান তিনি।

রেস্টুরেন্টের মালিক স্টিফানি উইলকিনসন বলেন, সারাকে রেস্টুরেন্টে ঢুকতে দেখে কর্মীদের অনেকেই আপত্তি জানানোয় তিনি ব্যক্তিগত ভাবে সারাকে অনুরোধ করেন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে। বিষয়টি বুঝতে পেরে সারা স্বেচ্ছায় বেরিয়ে যান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension