আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বিধিনিষেধমুক্ত নববর্ষ উদযাপন

দুই বছরেরও বেশি সময় কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধে আবদ্ধ ছিল পুরো বিশ্ব। সংক্রমণের পর ২০২২ সালে অনেক পরিবর্তন এসেছে, পরিস্থিতির উন্নয়ন হয়েছে। তাই এবার বিধিনিষেধমুক্ত নববর্ষ উদযাপন করেছে অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে, ১০ লাখেরও বেশি মানুষ সিডনির বন্দরমুখে সমবেত হয়ে বর্ষপূর্তির আতশবাজি প্রদর্শন করেছে। খবর এনডিটিভি।

নতুন বছরকে স্বাগত জানানোর দিক থেকে সিডনি বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে অন্যতম। মূলত আইকনিক অপেরা হাউজের ওপর আতশবাজির প্রদর্শন ও মানুষ সমাগমের কারণে টেলিভিশন দর্শকদের আকৃষ্টেও ভূমিকা রাখে দেশটি। ২০২০ সালের শেষে কভিড-১৯-এর কারণে লকডাউন এবং ২০২১ সালের শেষে ওমিক্রনের সংক্রমণ বাড়ায় জনসমাগম ও উদযাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

২০২২ সালে বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াও তাদের সীমান্ত চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় এবং দূরত্ব মেনে চলাচলের বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়। ফলে জনসমাগম ও উদযাপনের বিষয়টি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সিডনির লর্ড মেয়র ক্লোভার মুর বলেন, নতুন বছরে আমরা বলতে চাই সিডনি আগের রূপে ফিরে এসেছে। বিশ্বের সঙ্গে আমরা উৎসবের সূচনা করেছি। তিনি আরো বলেন, ২০২২ সাল আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জের বছর ছিল। কেননা কভিড-১৯ মহামারীর ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার জন্য আমাদের লড়াই করতে হয়েছে। তবে আমরা সে বছর পেরিয়ে এসেছি এবং ২০২৩ সালের জন্য আশাবাদী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension