আন্তর্জাতিক

নতুন বছরের শুরুতেই কিয়েভে হামলা

নতুন বছরের শুরুতেই বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের কিছু এলাকা। প্রথম প্রহরের কয়েক ঘণ্টার মধ্যে দেশজুড়ে বেজে উঠে বিমান হামলার সতর্ক সংকেত। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সাইরেন বেজে উঠার পর কিয়েভের কিছু বাড়ির বারান্দা থেকে স্লোগান শোনা যায়। ইউক্রেন ও বীরদের জয়োধ্বনি দিতে থাকেন তারা।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বিকল হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি কার। তবে কেউ হতাহত হয়নি।

সিটি মিলিটারি প্রশাসন জানায়, তারা রুশ বাহিনীর ছোড়া ২৩টি ‘উড়ন্ত বস্তু’ ধ্বংস করেছে।

১১ মাস ধরে চলমান এই যুদ্ধের সমাপ্তির কোনো লক্ষণ দেখা না গেলেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নববর্ষের বার্তায় তার দেশের জয় নিয়ে আশা প্রকাশ করেন। এর কিছুক্ষণ পরই হামলা করে প্রতিপক্ষ।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক প্রতিবেদন ছাড়াই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ ছাড়া খেরসন ও উত্তর জাইটোমি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।

এর আগে গতকাল শনিবার ইউক্রেন জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। একে ‘নববর্ষের প্রাক্কালে সন্ত্রাস’ বলে উল্লেখ করেছে ইউক্রেন।

এদিকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোডের দক্ষিণ রুশ অঞ্চলের গভর্নর ব্য্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, শেবেকিনো শহরের উপকণ্ঠে রাতারাতি গোলাগুলির ফলে ঘরবাড়ির ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগেও রাশিয়ার অভ্যন্তরে হামলা ও বড় ধরনের ক্ষয়ক্ষতির অভিযোগ আসে। তবে ইউক্রেন কখনো দায় স্বীকার করেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension