যুক্তরাষ্ট্র

পে-কার্ডের মাধ্যমে তথ্য চুরির পরিকল্পনা চীনের

সম্প্রতি নজরদারি বেলুনের সাহায্যে অন্য দেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। বেশ কয়েকটি দেশের আকাশে চীনের এই বেলুন পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে চীন বলেছে, যুক্তরাষ্ট্রের আকাশে পাওয়া বেলুনটি ছিল একটি আবহাওয়া নিরূপণকারী বেলুন।

এদিকে বুধবার তথ্যগত নিরাপত্তার স্বার্থে অফিসিয়াল ডিভাইসগুলোতে টিকটক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপিয়ান কমিশন।

তবে টিকটক, হুয়াউই এবং নজরদারি বেলুনকে ছাপিয়ে এবার তথ্য চুরির নতুন ফন্দি এঁটেছে চীন। ক্রেডিট কার্ডের দিকে নজর দিয়েছে দেশটি। দ্য ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে এমন দাবি করেছেন জিয়ানলি ইয়াং।

জিয়ানলির দাবি, চীনের আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন পে-কার্ডের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চীন।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০০২ সালে ইউনিয়ন পে-কার্ড চালু করে। এই কার্ড বিশ্বের ১৭৯টি দেশের দুই কোটি ৮০ লাখ ব্যবসায় এবং ১৭ লাখ এটিএম নেটওয়ার্কে আন্তর্জাতিকভাবে সংযুক্ত।

টিকটক, হুয়াউই, নজরদারি বেলুনের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার পরিকল্পনা নস্যাৎ হয়ে যাওয়ায় এবার এই ইউনিয়ন পে-কার্ডের মাধ্যমে তথ্য নেওয়ার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি, এমন দাবি জিয়ানলির।

যুক্তরাষ্ট্রের ইউনিয়ন পে-কার্ড ব্যবস্থা চালুর মার্কিন আইনপ্রণেতাদের চাপ দিচ্ছে আমাজন, ওয়ালমার্ট, ক্রোগার, হোম ডিপোটের মতো বড় বড় কোম্পানিগুলো।

টিকটক, হুয়াউইয়ের মতো ইউনিয়ন পে-কার্ডের মাধ্যমেও চীন তথ্য হাতিয়ে নিতে পারে এমনটা বুঝে উঠতে পারছেন না ওই আইনপ্রণেতারা- দাবি জিয়ানলির।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension