বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা

রূপসী বাংলা ডেস্ক:কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যান খালেদা জিয়ার স্বজনরা। তারা সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বের হয়ে যান। এ সময় তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা খান জামান, ভাগ্নে মাসুদ ও ডা. মামুন সাক্ষাৎ করতে কারাগারে যান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যে মামলায় দণ্ডিত হয়ে কারাগারে গেছেন সেই মামলায় জামিন পেলেও অন্য মামলায় তিনি এখন কারাগারে রয়েছেন।

বিএনপির আইনজীবী ও নেতাদের অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার জামিন বিলম্বিত হচ্ছে।

এদিকে সাবেক এই প্রধানমন্ত্রী নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ বলেও দাবি করে আসছেন তার চিকিৎসকরা। সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু মেডিকেল বা সিএমএইচে তার চিকিৎসা করানোর কথা বললেও খালেদা জিয়া বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যাপারে অনড় রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension