
মমতা মজুমদার
লুকোচুরি চোখ,
কানামাছি খেলে চলে উল্লাসে।
বাসন্তী বিকেলগুলো মেতে ওঠে এক মনে।
হৃদয়ে ঝড় তুলে চোরাকাটা প্রেম;
শাড়ির আঁচলে গেঁথে যায় ভালোবেসে নির্ভয়ে।
সন্ধ্যা নামার আগেই ঘরে ফিরে জড়িয়ে ধরে
ষোড়শী মন নেচে বেড়ায় তার সাথে।
নির্জন রাত জানে কি ব্যথা লুকিয়েছে সে
ঠোঁটের কোণে,
দক্ষিণা বাতাসে কিছু প্রেম ছড়িয়ে দেয়
আপন মনে!
হেয়ালি ইচ্ছে ঘুড়ি, উড়ে উড়ে চলে যায় অচিনপুরে।
সময়ও ফুরিয়ে যায় সময়ের খেয়ালে;
হৃদয়ে প্রাচীর তুলে না কখনো ভালোবাসার অনুভবে।



