আন্তর্জাতিক

কঙ্গোয় বন্যায় ১৭৬ জনের মৃত্যু

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১৭৬ জন মারা গেছে । দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিজে বলেন, লেক কিভুর পশ্চিমে এবং রুয়ান্ডা সীমান্তের কাছের কালেহে অঞ্চলে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। রুয়ান্ডার ওই সীমান্ত অঞ্চলে বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি বলেন, ভয়াবহ এ বন্যায় ‘আমাদের দেশের প্রায় ১৭৬ জন প্রাণ হারিয়েছে।’

তিনি বলেন, ‘মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে।’ দেশটির সরকার জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে ‘প্রাণ হারানো দেশবাসীদের স্মরণে’ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সোমবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।

দক্ষিণ কিভু প্রদেশের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রদেশটিতে প্রবল বৃষ্টিপাতের কারণে গত বৃহস্পতিবার একটি নদীর পানি উপচে পড়ে। এর ফলে বুশুশু ও নিয়ামুকুবি গ্রামে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়। এএফপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension